বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের মাটিতে হামজার প্রথম গোল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:১০ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৭:৩৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৬৫৯ দিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরেই প্রথম গোল বাংলাদেশ ফুটবল দলের। আজই হামজার বাংলাদেশের মাটিতে হয়েছে অভিষেক এবং জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ।

আজ বুধবার (৪জুন) সন্ধ্যা ৭ টায় মাঠে বাংলাদেশ খেলছে ভুটানের বিপক্ষে। ঘরের মাঠে হামজার খেলা দেখতে আসা দর্শকদের শুরুতেই উদযাপনে মাতিয়েছেন তিনি। ম্যাচের ৩ মিনিটের মধ্যে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন তিনি। 

ম্যাচের শুরু থেকে সুযোগ তৈরি করতে থাকা বাংলাদেশ দল কর্ণার কিক পায়। শট নেন জামাল ভূঁইয়া। বক্সের ঠিক মাঝ বরাবর থেকে লাফিয়ে নিঁখুত এক হেড নিয়ে গোল করেন হামজা। 

বাংলাদেশের শুরুর একাদশ: মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, সাদ উদ্দিন, তারিক কাজী, তাজ উদ্দিন (ডিফেন্ডার), জামাল ভূঁইয়া (মিডফিল্ডার),  সোহেল রানা, কাজেম শাহ, ফাহমিদুল, হামজা চৌধুরী ও রাকিব হোসেন (ফরোয়ার্ড)।  

উল্লেখ্য, ভুটানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফাহমিদুল ইসলামের। তিনি ভারত ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস









আরও সংবাদ   বিষয়:  গোল   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close