শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:৪০ পিএম
ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : সালাহউদ্দিন আহমেদ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব : সালাহউদ্দিন আহমেদ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব- এমন মন্তব্য করেছেন বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আজ সোমবার (২ জুন) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আয়োজিত বৈঠকে অন্তত ২৮টি দলের প্রতিনিধিরা যোগ দেন।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মনে করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। এর আগেই জরুরি ভিত্তিতে যেসব সংস্কার প্রয়োজন, বিশেষ করে নির্বাচনকেন্দ্রিক সংস্কার-তা চিহ্নিত করে জাতীয় ঐক্যমতের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে রিপোর্ট পেয়েছি- অনেকগুলো অর্ডিন্যান্স ও সংশোধনী বিভিন্ন খাতে ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এসব সংস্কার নির্বাহী আদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব; এমনকি কিছু কিছু ক্ষেত্রে অফিস আদেশ দিয়েও তা করা যায়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সংবিধান সংশোধন ছাড়া অন্য যেসব সংস্কারের বিষয়ে সব দলের মধ্যে ঐক্যমত তৈরি হবে, সেগুলো এক মাসের মধ্যেই বাস্তবায়নযোগ্য। নির্বাচন ডিসেম্বরের পরে হওয়ার মতো কোনো উল্লেখযোগ্য কারণ নেই। এই বার্তাটি আমরা স্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছি।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আজকের বৈঠকে আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্যে শুনেছি- তারা ডিসেম্বরের মধ্যেই, অথবা তার আগেই, নির্বাচন সম্পন্ন করার পক্ষে মত প্রকাশ করেছেন। আমরা আশা করি, প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আমরা আরও আশা করি, তিনি কোনো ব্যক্তি বা দলের প্রতি রাগ, অনুরাগ বা বিরাগ পোষণ করবেন না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   সালাহউদ্দিন আহমেদ   প্রধান উপদেষ্টা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close