শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর      ● টানা বৃষ্টি- যশোরে সবজি ও আমন ধানের ব্যপক ক্ষতির আশঙ্কা      ● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      ● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      ● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       
নগদের গ্রাহকদের অর্থ ও তথ্য চরম ঝুঁকিতে : বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ২:৫৭ পিএম

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর গ্রাহকদের অর্থ ও ব্যক্তিগত তথ্য বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বিবৃতিতে বলা হয়, ‘নগদ’-এর ব্যাংক হিসাবগুলোর স্বাক্ষরদাতা পরিবর্তনের চেষ্টা চলছে এবং প্রতিষ্ঠানটির ফরেনসিক অডিট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই অডিট কাজটি করছিল আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে এসেছে, প্রকৃত অর্থ জমা না করেই ‘নগদ’ ৬৪৫ কোটি টাকার বেশি ই-মানি ইস্যু করেছে, যার ফলে সরকারের, বিশেষ করে ডাক বিভাগের, বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এটি রাষ্ট্রের বৈধ মুদ্রা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত, যা কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া মুদ্রা ইস্যুর ক্ষমতার বিরুদ্ধে যায়।

এ ছাড়া অনুমোদনহীন ৪১টি পরিবেশকের মাধ্যমে প্রায় ১ হাজার ৭১১ কোটি টাকা ‘নগদ’ থেকে উত্তোলন করা হয়েছে, যা মূলত বিভিন্ন সরকারি ভাতা বিতরণের অর্থ ছিল। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মতিঝিল থানায় মামলা দায়ের করেছে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, একটি ই-কমার্স প্ল্যাটফর্মের ১৮ হাজার ২৩৩ জন গ্রাহকের হিসাবে বেআইনিভাবে অর্থ পাঠানোর কারণে ‘নগদ’-এর ক্ষতি হয়েছে ১৪৪ কোটি টাকা।

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ‘নগদ’ নিয়ে গভর্নরের উদ্দেশে একটি আধা সরকারি চিঠি দেন, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন। 

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের বিবৃতিতে জানানো হয়, ৭ মে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের স্থগিতাদেশের ফলে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক ও তার দল ‘নগদ’-এর কার্যক্রমে অংশ নিতে পারছেন না। এ সুযোগে মামলার আসামি ও ‘নগদ’-এর সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক নিজেকে বৈধ এমডি দাবি করে মামলার অন্য আসামি শাফায়েত আলমকে ই-মেইলের মাধ্যমে ‘নগদ’-এর সিইও হিসেবে নিয়োগ দেন। যদিও এতে পরিচালনা পর্ষদের কোনো অনুমোদন ছিল না।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রশাসক দলের ই-মেইল, ফাইন্যান্স ও আইটি বিভাগের নিয়ন্ত্রণ, এমনকি ই-মানি ব্যবস্থাপনার বিভিন্ন সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে ১২ মে থেকে প্রশাসক দল কার্যক্রমে নিয়ন্ত্রণ হারিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠান কেপিএমজি-কে দিয়ে যে পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট শুরু হয়েছিল, সেটিও এখন কার্যত বন্ধ হয়ে গেছে। কারণ প্রতিষ্ঠানটিকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না।

সবশেষে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘নগদ’-এর বর্তমান পরিস্থিতি গ্রাহকদের অর্থ ও তথ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নগদ   বাংলাদেশ ব্যাংক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close