শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান      ● ভালুকায় গ্যাস প্রকল্পে ক্ষতিপূরণ পেলেন ভূমি মালিকেরা      ● নীলফামারীর ডোমারে মাদক ব্যবসায়ীদের হামলায় ৪জন আহত, হাসপাতালে ভর্তি      ● এআই কোম্পানি দেউলিয়া হলে তথ্যের কী হবে?      ● এমবাপ্পের সমান গোলের শক্তি তিন সতীর্থের      ● গ্যাংস্টারদের হুমকিতে উদ্বিগ্ন বলিউড      ● সরকারি জাহেদা সফির মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত      ● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      
পরিচ্ছন্ন নগরী গড়তে জনসচেতনতা জরুরী- অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম

পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দপ্তর কখনো নিয়ম করে কাজ করে সমাজ পরিবর্তন করতে পারেনা এর জন্য দরকার সকল নাগরিকদের সম্মিলিত ভাবে ভালো কাজে অংশগ্রহণ মূলক মনোভাব থাকা জরুরি।  কারন এ সমাজ বা নগরী আমাদের সবার তাই সবাই মিলে পরিচ্ছন্ন রাখাও দায়িত্ব। পরিচ্ছন্ন নগরী গড়তে সকলের অংশগ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।  মনে রাখতে হবে আমি আমরা মিলেই সমাজ প্রত্যেকেই যদি নিজ নিজ যায়গা থেকে পরিচ্ছন্নতা বজায় রাখি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর ও পরিপাটি থাকবে। সেইসাথে আমরাও একটি সুস্থ সমাজে বসবাস করতে পারবো। 
২১শে নভেম্বর শনিবার সকাল ১০:৩০ মিনিটে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান-২০২৬ পরিচালনার অংশ হিসেবে পৌরসভার ৩নং ওয়ার্ড অন্তর্গত বেলতলা সড়কে শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌর প্রশাসক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি পরিচ্ছন্ন নগরী গড়তে সকলের অংশগ্রহণের আহবান জানান।  এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু,  পাবনা পৌর নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুজ্জামান, নির্বাহী কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হেলেনা খাতুন, পাবনা জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক মুকু, পৌর সহাকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ পাবনা জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্বাবধানে ছিলেন পাবনা পৌর পরিচ্ছন্ন পরিদর্শক আসাদ হোসেন। 










স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পাবনা   পরিচ্ছন্ন নগরী   জনসচেতনতা   ডেঙ্গু প্রতিরোধ   মশক নিধন   পরিষ্কার-পরিচ্ছন্নতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close