শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়ানডে থেকে অবসর ম্যাক্সওয়েলের
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ২:৩৮ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৪:৫৮ PM
‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’ খেলা ম্যাক্সওয়েল

‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস’ খেলা ম্যাক্সওয়েল

৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আজ ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। 

আজ সোমবার (২ জুন) ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান ম্যাক্সওয়েল। তখন তিনি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি তাকে বলেছি, ‘‘আমার মনে হয় না আমি (২০২৭) বিশ্বকাপে খেলতে পারব। এখন সময় হয়েছে আমার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার, যেন তারা সেটি নিজের করে নিতে পারে।’’ আশা করি, তারা যথেষ্ট সময় পাবে, সেই ভূমিকাটা ধরে রাখার জন্য।’

এরআগে ২০১২ সালে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ম্যাক্সওয়েল। ১৩ বছরে খেলেছেন ১৪৯টি ওয়ানডে। রানসংখ্যা খুব বেশি নয়, ৩৩.৮১ গড়ে ৩৯৯০। ডানহাতি বেলকির অফ স্পিনে নিয়েছেন ৭৭ উইকেট। তার স্ট্রাইক রেট ১২৬.৭০, ওয়ানডে ইতিহাসে ন্যূনতম দুই হাজার রান করা আর কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১১৭.০৫-এর ওপর নেই।


অস্ট্রেলিয়ার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার পথে ম্যাক্সওয়েল অবিশ্বাস্য ইনিংসটি খেলেছিলেন ৬ নম্বরে নেমে। আফগানিস্তানের ২৯২ রান তাড়ায় অস্ট্রেলিয়া ৯১ রানে হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। সেখান থেকে প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ক্র্যাম্পের কারণে এক পায়ে খেলেই মাঠ ছেড়েছিলেন দলকে ৩ উইকেটে জিতিয়ে। ওই জয়েই সেমিফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া, শেষ পর্যন্ত জেতে নিজেদের ষষ্ঠ শিরোপাও।

এছাড়াও বেশির ভাগ সময় ফিনিশার হিসেবে খেলা ম্যাক্সওয়েলের সেঞ্চুরি সংখ্যা চারটি। এরমধ্যে সবচেয়ে বিখ্যাত ২০২৩ বিশ্বকাপে মুম্বাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অপরাজিত ইনিংস। সেটি ছিল নন-ওপেনারদের মধ্যে প্রথম এবং ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় প্রথম ডাবল সেঞ্চুরি।

সার্বিক দিক বিবেচনায় অনেকের চোখেই ম্যাক্সওয়েলের এই ইনিংসটিই ওয়ানডের ইতিহাসের সেরা। অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্সই যেমন বলেছিলেন, ‘এটি সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস।’ আবার, ওয়ানডের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকারও ম্যাক্সওয়েলের ইনিংসটিকে নিজের দেখা সেরা ওয়ানডে ইনিংস বলে অভিহিত করেছিলেন।

অধিকাংশ ক্রিকেটার কিংবা ক্রিকেট ফ্যানদের যদি প্রশ্ন করা হয় ওয়ানডেতে সর্বকালের সেরা ইনিংস কোনটি?

আগে যত নামই আসুক না কেন! ২০২৩ বিশ্বকাপের পর থেকে বেশির ভাগ মানুষের উত্তর হবে “গ্লেন ম্যাক্সওয়েল”। 

তবে দর্শক এবং ফ্যানদের হতাশ করেননি এই অজি দানব। তাই হয়তো ৫০ ওভারের ক্রিকেট ছাড়লেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি চালিয়ে যাবেন বলে জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট   ম্যাক্সওয়েল   অবসর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close