বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারও নগর ভবন অবরোধ ইশরাক সমর্থকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ৫:৩১ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ৫:৫৫ PM

 বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা আবারও অবরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন। এ সময় নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

একই সাথে নগর ভবনের শ্রমিক ও কর্মচারীরা রয়েছেন কর্মবিরতিতেও। ফলে বর্তমানে বন্ধ রয়েছে সব ধরনের নাগরিকসেবা।  

জানা গেছে, রবিবার (১ জুন) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্লোগানসহ মিছিলে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন নগর ভবনে। পরে মূল ভবনের নিচে অবস্থান নেয় তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়ে নগর ভবন। 

উল্লেখ্য, এ সময় ‘ইশরাক তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না, মানব না’, ‘ইশরাক ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগর ভবন।

এদিকে প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম-মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব নাগরিক সেবা। ফলে সেবা নিতে এসেও ফিরে যাচ্ছেন সাধারণ জনগণ।

গত দুইদিন সরকারি বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আন্দোলন বন্ধ ছিল বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। তারা বলেন, এ আন্দোলন এখনো  চলমান। যতদিন আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এবং ইশরাককে শপথ না পাঠ করানো পর্যন্ত এ আন্দোলন চলবে।


স্বদেশ প্রতিদিন/আইজেপি 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close