প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪:৪৪ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৬:০৭ এএম

নির্বাচন করতে হলে ডিসেম্বরের মধ্যেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি ।
মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশে বসে বলেছেন একটি দল নির্বাচন চায়। আমরা এ বিষয়ে বলতে একটা লোক নির্বাচন চাচ্ছেন না। আর তিনি হলেন ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, এই ডিসেম্বরে নির্কবাচনের কথা ইউনূস সাহেব নিজে বলেছেন। আমরা বলি নাই। পরবর্তীতে তা পরিবর্তন করে জুন মাসে চলে গিয়েছে।
তিনি আরো বলেন, ড. ইউনূস সাহেবকে দেখলাম (প্রধান উপদেষ্টা) জাপানে বসে বিএনপির বদনাম করছেন তিনি। বিষয়টি খুবই দুঃখজনক। বিদেশে বসে নিজের দেশের সম্পর্কে বদনাম করতে সংকোচবোধ করেন না তিনি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি