বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      ● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      
আকাশসীমা বন্ধের মেয়াদ এক মাস বাড়াল ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৯:৩১ AM

চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমা বন্ধের সিদ্ধান্তের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ জুন পর্যন্ত ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একইভাবে, ভারতও আগামী ২৩ জুন পর্যন্ত পাকিস্তানি বিমানের ওপর আকাশসীমা ব্যবহার নিষেধাজ্ঞা বহাল রাখবে।

গত শুক্রবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) জারি করা নোটিশে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

নোটিশে আরো বলা হয়, ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান অথবা ভারতীয় বিমান সংস্থার মাধ্যমে ইজারা নেওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এমনকি সামরিক বিমানও এর ব্যতিক্রম নয়। এই নিষেধাজ্ঞা ভূমি থেকে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য হবে।

নির্দেশনা অনুযায়ী, ভারতীয় বিমান সংস্থা বা অপারেটর পরিচালিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ বা যাতায়াত করতে পারবে না।
তবে অন্য আন্তর্জাতিক বিমান সংস্থার ওপর এই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও একই ধরনের নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ইজারা নেওয়া বিমান আগামী ২৩ জনু পর্যন্ত ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে হামলার পর গত মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আকাশসীমা বন্ধের মেয়াদ এক মাস বাড়াল ভারত-পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close