বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মায়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ মে, ২০২৫, ৯:৫০ AM

মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টবোঝাই একটি মাছ ধরার নৌকাসহ পাঁচ পাচারকারীকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ কক্সবাজার সাগরপারসংলগ্ন এলাকায় আটক সিমেন্টের চালানটির তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী চেষ্টার পর বোটটি আটক করা হয়।

তল্লাশির সময় ৩৪০ বস্তা অবৈধ সিমেন্ট জব্দ করা হয়, যা শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচার করা হচ্ছিল।

আটককৃত পাচারকারীরা হলেন মমতাজ আহমদ (৫০), মো. আরাফাত (৩০), মো. ইব্রাহিম (২৬), মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মায়ানমারে পাচারকালে ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close