প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:২০ পিএম

সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না।
আজ মঙ্গলবার খিলক্ষেতে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে গণমাধ্যমকে তিনি একথা বলেন। রিজভী বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্বর্তী সরকার।’
তিনি আরো বলেন, আদালতের রায়ে চট্টগ্রামে শাহাদাত হোসেন মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করেছেন অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।’
এছাড়াও পুলিশের সাম্প্রতিক ভূমিকার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাঁদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন।’
স্বদেশ প্রতিদিন/আইএমএস