শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নগর ভবনে ব্লকেড কর্মসূচি, পঞ্চম দিনের মতো বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:৩১ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবনের সামনে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী-সমর্থকরা। একই সাথে চলছে ব্লকেড কর্মসূচি।

আজ সোমবার (১৯ মে) পঞ্চম দিনের এ আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। তাদের দাবি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে আর কোনো বিলম্ব তারা মেনে নিবেন না। যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে মেয়র হিসিবে শপথ গ্রহণ করাতে হবে। এসময় আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না।’

এসময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন নগর ভবনের সামনে আন্দোলন চলবে এবং আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’

বিক্ষোভকারীরা জানান, মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে আদালত অবমাননা করছে অন্তর্বতী সরকার।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নগর ভবনে ব্লকেড কর্মসূচি   পঞ্চম দিনের মতো বিক্ষোভে ইশরাকের সমর্থকরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close