বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নুডলস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:১০ পিএম

বগুড়ার শিবগঞ্জে নুডলস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আছামদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় গত শনিবার (১৭ মে) রাতে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এক শিশুর মা। এর আগে শুক্রবার (১৬ মে) সকাল ৯ উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, গনেশপুর গ্রামের ওই দুই শিশুর একজনের বয়স ৭ ও অপরজনের বয়স ৫ বছর, তারা মামাতো বোন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল। এ সময় একই গ্রামের মৃত মালি আকবর হোসেনের ছেলে আছামদ্দিন নুডলস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়রা ঘটনা স্থলে পৌঁছালে আছামদ্দিন কৌশলে পালিয়ে যায়।
 
এ ঘটনায় পুলিশ শিশুদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
 
শিবগঞ্জ থানা পুলিশের ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগের মামলা গ্রহণ করা হয়েছে। দুই শিশুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  নুডলস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close