বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এলডিপি সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:০৮ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোববার (১৮ মে) সন্ধ্যায় গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজা’তে সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাহউদ্দিন রাজ্জাক জানিয়েছেন, এই সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রসঙ্গসহ দেশের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অলি আহমদ ২০-দলীয় জোটের অন্যতম প্রবীণ নেতা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে তাঁর এ বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে নতুন করে তৎপরতা শুরু হয়েছে, তার প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বাধীন জোটের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দলের বাইরে অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রকাশ্যে কোনো বৈঠকে অংশ নেননি। এ কারণে অলি আহমদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎকে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close