বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নগর ভবনে টানা চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১২:৩১ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ১২:৩৭ PM

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণার দাবিতে নগর ভবনের সামনে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসীর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি অংশ নিচ্ছেন সাধারণ ভোটাররাও।

আজ রবিবার (১৮ মে) চতুর্থ দিনের মত ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনে মূল ফটকে তালা দেওয়াসহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করে দেওয়া হয়েছে। শতশত বিক্ষোভকারীরা নগর ভবনের সামনেরর মূল সড়কে বসে স্লোগানে স্লোগানে বিক্ষোভ করছেন।  

এ সময় একটি মিছিল নিয়ে নগর ভবন থেকে সচিবালয়ের দিকে গিয়ে বিক্ষোভকারীরা সরকারের সমবায় বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগসহ নানান স্লোগান দিতে থাকেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং নগর ভবনে তালা ঝুলিয়ে রাখা হবে জানান বিক্ষোভকারীরা।

সকাল ৯টা থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা ব্যানার, প্ল্যাকার্ড ও মিছিল নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন। পরে একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়ে তারা সরকারের সমবায় বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

৩৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবদুর রহমান বলেন, ইশরাক জনতার মেয়র। তাকে নিয়ে টালবাহানা চলছে। আমরা চাই দ্রুত মেয়র হিসেবে ঘোষনা দেওয়ার।

নগর ভবনের বিক্ষোভে বিএনপি, যুবদল, কৃষক দলসহ দলের অন্যন্য সংহগঠন যুক্ত  হয়েছেন।  

বিক্ষোভের কারণে গুলিস্তান, ফুলবাড়িয়া এবং বঙ্গবাজার এলাকায় যানজট তীব্র হয়ে উঠেছে। শত শত গাড়ি আটকে রয়েছে নগর ভবনের সামনের প্রধান সড়কে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নগর ভবন   ইশরাক সমর্থকদের বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close