শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ২:২২ পিএম

আইনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাস ভবন (যমুনা) ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আজ শনিবার (১০ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১০ মে (শনিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সচিবালয়   সভা-সমাবেশ নিষিদ্ধ   প্রধান উপদেষ্টার বাস ভবন   ডিএমপি আদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close