শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের পরিকল্পনা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১১ পিএম



আগামী নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে দলের শক্ত অবস্থান তৈরি এবং গণতান্ত্রিক বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একইসাথে পাড়া-মহল্লায় কিশোর গ্যাং উচেছদ ও সামাজিক শৃঙ্খলা ফেরাতেও কাজ করবে এই কমিটি।

বিএনপির বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে জানা গেছে, দলটি স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করবে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭১টি ওয়ার্ডকে কেন্দ্রভিত্তিক করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতি রয়েছে বলেও জানা গেছে।

বিএনপি নেতাদের অভিযোগ, সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন স্বৈরাচার হাসিনা শুধু জনগণের ভোটাধিকারই কেড়ে নেয়নি বরং সমাজের প্রতিটি স্তরে বিভেদ সৃষ্টি করেছে। পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের মাধ্যমে ভয়ংকর একটি পরিবেশ সৃষ্টি করেছে। এই উচ্ছৃঙ্খল কিশোরদের সৃষ্ট বিশৃঙ্খল পরিবেশকে শৃঙ্খলায় আনতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই কমিটি গঠিত হবে।

মহানগর বিএনপি জানায়, প্রতিটি ওয়ার্ডে একাধিক ভোটকেন্দ্র থাকে। কেন্দ্রভিত্তিক কমিটির মাধ্যমে সাধারণ মানুষ কী চায়, তরুণরা কী চায় এবং স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে সহজে জানা যাবে। আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করতে সহজ হবে বলে আশা করছে দলটি।

এলাকায় অনেক বয়স্ক লোক আছেন যারা কোনো দল করেন না। বিএনপির পক্ষ থেকে তাদের নিয়ে উপদেষ্টা কমিটি করার প্রস্তুতি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গণমাধ্যমকে বলেন,  প্রতিটি কেন্দ্রে একটি পুরুষ ও একটি নারী কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ৫০ জন করে সুশীল ব্যক্তিকে নিয়ে কমিটি করার কাজ চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেছি। তিনি শুরু করার জন্য সম্মতি দিয়েছেন। আমরা আশা করব ভবিষ্যতে এই উদ্যোগ পুরো দেশে ছড়িয়ে পড়বে।

স্বদেশ প্রতিদিন/এসকে







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close