শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১৭ পিএম

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘যদি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না যায়, তাহলে আমি নিজেই দায়িত্ব ছেড়ে দেবো।’

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছিলেন উপদেষ্টা। বৈঠকের সময় বাইরে অবস্থান নেওয়া ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গেটের সামনে বসে বিক্ষোভ করেন।

বৈঠক শেষে আন্দোলনকারীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘ঘটনার আগেও ধরা হচ্ছে, ঘটনার পরেও ধরা হচ্ছে। আমি এখানে আসার পর এসব জেনেছি এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শুধু পদত্যাগ নয়- তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে হবে। কোনও অবস্থাতেই তাদের ছাড় দেওয়া যাবে না।’

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে প্রশাসনের কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠন ও বিভিন্ন সামাজিক মহল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ   স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close