শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      
স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক খন্দকার রুমি এহসানুল হক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১:১৭ AM

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-তে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন খন্দকার রুমি এহসানুল হক। একইসাতগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

খন্দকার রুমি এহসানুল হক একজন অভিজ্ঞ ব্যাংকিং পেশাজীবী, যিনি ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক খাতে ৩৮ বছরেরও বেশি সময় ধরে কর্মরত রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমা থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রোবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর তিনি এক্সিম ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

তার নেতৃত্ব, উদ্ভাবনী ভাবনা, গভীর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সম্মিলনে তিনি যেকোনো প্রতিষ্ঠানে স্থিতিশীল ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। 

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটি ২০২০ সালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অন্যতম সেরা টেকসই নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি মনে করে, খন্দকার রুমি এহসানুল হকের কৌশলগত নেতৃত্ব ও তার শিল্প সংশ্লিষ্ট গভীর অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করবে এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিশ্চিত করবে।

 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close