প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:১৬ AM আপডেট: ০৮.০৫.২০২৫ ৯:৪২ এএম

ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সংঘাতকে খুবই ‘ভয়াবহ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক।’
ট্রাম্প আরো বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আমি আশা করি তারা এখন থেকে ফিরে আসবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উভয় দেশের সাথেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই সংঘাত বন্ধ দেখতে চাই। আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় তা আমি করতে প্রস্তুত।’
প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর