বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারীবিষয়ক সংস্কার প্রস্তাব সম্পূর্ণ ইসলামবিরোধী : হেফাজতে ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৪৮ পিএম

রাজধানীতে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে, সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী।’

এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামীকালের মধ্যে যাদি নারীবিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করা না হয়, তাহলে সারা দেশে আগুন জ্বলবে।’

শুক্রবার (০২ মে) জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে দলটির পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এই সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

হেফাজতে ইসলাম জানিয়েছে, আগামীকাল ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবে করা হয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলামসহ দলটির বিভিন্ন নেতারা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হেফজত ইসলাম   নারীবিষয়ক সংস্কার   ইসরামবিরোধী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close