শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আ. লীগের নিবন্ধন বাতিল করে তাদের নাম সন্ত্রাসীর তালিকায় তুলতে হবে: আখতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৩১ পিএম

আ.লীগের নিবন্ধন বাতিল করে তাদের নাম সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

আজ শুক্রবার (০২ মে) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর আয়েজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

আখতার হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার সুশীল তত্ত্বাবধায়ক সরকার না। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, খুনি আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করছেন না? আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সন্ত্রাসীদের খাতায় তুলতে হবে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশের নির্বাচন হবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। আর আওয়ামী লীগকে আইনের হাতে তুলে দিন, যদি জনগণের হাতে পড়ে, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না।’

এসময় তিনি উপস্থিত জনগণের কাছে প্রশ্ন করে বলেন, যে আ. লীগ গণহত্যা চালিয়েছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়?

তিনি আরও বলেন, ‘ নতুন বাংলাদেশের সেই ৫ আগস্ট জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আ. লীগের নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না।’

এনসিপির এই নেতা আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আওয়ামী লীগের নাম নিবন্ধনের খাতা থেকে কেটে দিতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   আ. লীগ   আ. লীগের রাজনীতি বন্ধের দাবি   আখতার   আ. লীগের নিবন্ধন বাতিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close