প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:২৭ পিএম

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
আজ শুক্রবার (২ মে) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে করা পোস্টে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হয়েছেন দলটির নেতা-কর্মীরা।
সেই মঞ্চে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, `গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা অনুরোধ নয়, এটা ছাত্র-জনতার সিদ্ধান্ত।'
স্বদেশ প্রতিদিন/এনআর