বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      
পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:০৯ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ৬:৩১ PM

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর ছয় দিন আগে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য।

নয়াদিল্লির জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত অথবা দেশটির ভাড়া বা ইজারায় নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়।

বুধবার (৩০ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। পরিস্থিতির ওপর নির্ভর করে এর পরিবর্তনও হতে পারে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেন। যেখানে তিনি জানান, তাদের বিশ্বস্ত তথ্যানুযায়ী আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে ভারত বলে আশঙ্কা করছেন।

সেই সাথে পাকিস্তানও হুমকি দিয়ে আসছে, ভারত কোনো ধরনের হামলা চালালে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে এ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ, ভিসা সুবিধা প্রত্যাহার এবং কূটনৈতিক সম্পর্ক সীমিত করাসহ একাধিক সিদ্ধান্ত রয়েছে সেই তালিকায়। 

এছাড়াও উত্তেজনার মধ্যে জম্মু ও কাশ্মিরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তজুড়ে পাকিস্তানের দিক থেকে ভারী গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পেহেলগামে ২৬ জন নিহতের পর এই গোলাগুলি পাকিস্তানের সবচেয়ে বড় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বলে দাবি করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   ভারত   আকাশসীমা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close