মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শ্রমিক দিবসকে কেন্দ্র করে ইবিতে ‘শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন’ ও ‘তরমুজ উৎসব’
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:৪১ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন’ এবং ‘তরমুজ উৎসব’ উদযাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখা। এসময় দিবসটি উপলক্ষে শ্রমিকদের মাঝে তরমুজ বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (০১ মে) দুপুর ১টায় ক্যাম্পাসের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডলের সঞ্চালনায় এই উৎসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান (টুটুল), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্যসহ-সমন্বয়ক ও শতাধিক শ্রমিক।

আয়োজকরা জানান, ‘তরমুজ বিপ্লবের প্রতীক’ হিসেবে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এই ফলটি, যা বৈষম্যবিরোধী লড়াইয়ে সহমর্মিতা ও সংহতির প্রতীক হিসেবে কাজ করবে।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শতাধিক শ্রমিক শহীদ হয়েছে। শ্রমিকরা দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আন্দোলনকারীরা যখন রাস্তায় গুলির আঘাতে শহীদ হয়েছিল, তখন অনেক শ্রমিক তাদের হাসপাতালে নিয়ে যায়। শ্রমিক ও মালিকের মধ্যে ঐক্য থাকা উচিত। কেন একজন শ্রমিক ৮ ঘণ্টার বেশি কাজ করবে? আমরা এই বৈষম্যের অবসান চাই। যারা বৈষম্য সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।’

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, আবার শ্রমিকের রক্তে গড়ে উঠেছে পৃথিবী। এই শ্রমিকদের ঘামের সঙ্গে মিশে আছে দেশের উন্নয়ন ও সাফল্য। আমরা যারা লাভবান হই, তারা শ্রমিকদের উপযুক্ত মজুরি না দিয়ে তাদের অধিকার খর্ব করছি। শ্রমিককে শ্রেণি বিভাজনে না ফেলে মানুষ হিসেবে দেখতে হবে এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শ্রমিক দিবস   ইবি   তরমুজ উৎসব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close