বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ পিএম

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী বলে মন্তব্য বলেন, ‘এরা নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন?’

আজ বুধবার ( ৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে উপস্থিতকালে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কুরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। রিপোর্টের আগে কমিশনের সদস্যদের প্রত্যাখ্যান করতে হবে।’

এসময় তিনি নারীদের অস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের দেখতে হবে আমাদের তারা কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন খুবই পরিকল্পিতভাবে এটি বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আর সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে। তিনি জানতে চেয়েছেন এই পরিকপ্লনাকারীরা কারা।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। বর্তমান সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা আন্দোলন চাই না তবে আমাদের বাধ্য করলে আমরা আন্দোলনে করবো। এই আন্দোলনে আমাদের দল পূর্ণ সমর্থন করবে।’

দ্বিন ও সমাজের সব কল্যাণকর কাজ ইসলামি দলগুলো একসঙ্গে করব এমন বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা বার্তা দেব আমাদের ভাগ ভাগ, টুকরো টুকরো করে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   জামাতের আমীর   ডা. শফিকুর রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close