সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
দয়া করে দ্রুত নির্বাচন দেন: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ পিএম

দ্রুত নির্বাচনের দাবি করে অন্তর্বর্তী  সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার শেষ করে দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি দেন। তা না হলে দেশে অনেক কিছুই পুনরায় ঘটে যেতে পারে।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, হাসিনা কি আর দেশে ফিরতে পারবে? যদি ফেরে আপনারা তার হাতে হ্যান্ডকাফ পরাবেন।  হাসিনা শিশু-কিশোর, ছাত্রসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে। মির্জা ফখরুল ভারতের কাছে হাসিনাকে ফেরত চান। কারণ তার বিচার হওয়া উচিত। মির্জা ফখরুলের আশঙ্কা, নির্বাচন যদি দেরিতে হয় তবে হাসিনা চলেও আসতে পারে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close