প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:৫০ পিএম

সাত দিনের মধ্যে গুম-খুনে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘মায়ের ডাক’। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার (২০ এ্রপ্রিল) দুপুরের উচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে কাঠফাটা রোদে মানববন্ধন করেন গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা। যেখানে তারা জড়িতদের বিচার, আয়নাঘর সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাসহ নানা দাবি জানান।
এছাড়াও অনেক সন্তান দাঁড়িয়েছেন যারা কোনোদিন দেখেননি তাদের বাবাকে, কিংবা বেঁচে আছেন আবছা স্মৃতি নিয়ে। কেউবা জানেন না হারিয়ে যাওয়া বাবা, ভাই কিংবা সন্তানের অপরাধ কি। অপেক্ষার প্রহর ফুরিয়ে বিচার চেয়ে চেয়ে ক্লান্ত তারা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, জুলাই-আগস্ট অভ্যুথানের পরেও বিচারের দাবিতে রাজপথে নামা দুঃখজনক। অবিলম্বে গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তাদের।
এছাড়াও এই মানববন্ধনে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। তাদের দাবি, আওয়ামী সরকারের সময় যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল তাদের দৃশ্যমান বিচারের।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘রাজনৈতিক দলগুলো থেকে দাবি উঠেছে, তারা গুম-খুনের ঘটনায় দৃশ্যমান বিচার দেখতে চায়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি