মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:৪৪ পিএম আপডেট: ২০.০৪.২০২৫ ৫:৪৮ PM

দুর্নীতির অনুসন্ধান চলাকালে সাবেক এমপি নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পর রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে ফ্ল্যাট জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, তারিন হোসেনের নামে থাকা ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকার স্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে।

তদন্তে উঠে আসে, গুলশান আবাসিক এলাকার ১০ কাঠা তিন ছটাক জমির ওপর নির্মিত ‘দি সেরেনিটি’ নামের ১৩ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় (একটি গ্যারেজ ও কমন স্পেসসহ) মোট ৫,১৭২ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট এবং সংশ্লিষ্ট ১৭০ অযুতাংশ ভূমি রয়েছে।

এই ফ্ল্যাটটি ২০১৩ সালের ২৯ জানুয়ারি প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে বরাদ্দ করা হয়। তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে রেজিস্ট্রেশন হয়। অভিযোগ রয়েছে, ফ্ল্যাটটি অবৈধ উপার্জিত অর্থ দিয়ে কেনা হয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা যায়, আসামিপক্ষ ফ্ল্যাটটি হস্তান্তরের চেষ্টা করছিলেন, যা মামলার স্বার্থে ঝুঁকিপূর্ণ। তাই ফ্ল্যাটটি জব্দ করা একান্ত জরুরি ছিল। শুনানি শেষে আদালত ফ্ল্যাটটি জব্দের আদেশ দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নিক্সন চৌধুরী ও তারিন হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।

স্বদেশ প্রতিদিন/এএএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close