বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:৪০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে চিকিৎসারত অবস্থায় আছেন তার স্ত্রীর। 

বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) জীবনসঙ্গীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মির্জা ফখরুল।

সহধর্মীনির যখন প্রথম রোগ ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা ও স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার আবেগঘন সেই সময়ের স্মৃতিচারণ করেছেন বিএনপি মহাসচিব।তিনি পোস্টে স্ত্রীর চিকিৎসা নিয়ে সুখবরও দিয়েছেন তিনি। 

তিনি পোস্টটিতে জানান, 

২০২২ সালের ডিসেম্বরে তার স্ত্রীর অসুস্থতা ধরা পড়ার পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের আগের দিন ভোরে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। অস্ত্রোপচারের সময় তিনি কারাগারে থাকায়, তার মেয়ে ও চিকিৎসক ডা. জাহিদ ছাড়া হাসপাতালে কেউ উপস্থিত ছিলেন না। সেসময় ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও পরিবারের সদস্যরা ফোনে খোঁজখবর রাখেন। 

তিনি আরো লেখেন,তার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার কঠিন চিকিৎসার বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে তারা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন তাও সহ্য করেছেন। আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তার( স্ত্রী) ডাক্তার বলেছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে, ছয় মাসের মধ্যে আবার এখানে ফিরে আসতে হবে।

তিনি সবশেষে দোয়া এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।


স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close