সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাস্তা সংস্কার চাই      ● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      
গাজায় গণহত্যার প্রতিবাদে জাবি শিক্ষক সমিতির মানববন্ধন
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:১৯ পিএম আপডেট: ০৮.০৪.২০২৫ ৮:২১ PM

গাজায় দখলদার  ইসরাইলী বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি। মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সোহেল রানা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আইরিন আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, মানবতার প্রশ্নে আমাদের যা করণীয় আমাদেরই ঠিক তাই করতে হবে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বড় কিছু না পারলেও, বিখ্যাত মানবাধিকারকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যদি মুসলমান বা অন্য ধর্মাবলম্বীদের রক্ত আপনাদের স্পর্শ না করে, তবে আপনারা সত্যিকারের অধিকারকর্মী নন। আপনাদের ‘মানবাধিকার’ আসলে পুঁজিবাদ ও ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল। 

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন,যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের জনগণের ওপর নির্যাতন চলছে। বর্তমান গণহত্যার জন্য ইসরায়েলের চেয়ে মার্কিন প্রশাসন ও তাদের মিত্ররা বেশি দায়ী। তিনি যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গণহত্যা চালানোর প্রতি নিন্দা জানানোর পাশাপাশি প্যালেস্টাইনের মুক্তির জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় নজিরবিহীন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া পরও ইসরায়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় নি এই প্রসঙ্গেও প্রশ্ন তোলেন। তিনি আরব বিশ্বকে চাপ প্রয়োগ ও তেল রপ্তানি বন্ধের মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে এবং বিশ্বজনমত গঠনের আহ্বান জানান।

এই মানববন্ধনে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/আইজেপি





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close