প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:২২ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরতা সীমা ছাড়িয়েছে। অবরুদ্ধ গাজার ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, যার প্রতিবাদে সারা বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এই অমানবিক পরিস্থিতির প্রতি প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা নিজেদের মতামত প্রকাশ করছেন।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গাজাবাসীদের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।’
ওমর সানীর এই প্রতিবাদমূলক পোস্টের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তার অনুসারীরা। বহু মানুষ মন্তব্যের মাধ্যমে একমত পোষণ করেছেন এবং তাদের সমর্থন জানিয়েছেন।
এছাড়া, শুধু ওমর সানী নয়, গাজাবাসীদের জন্য নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান, নির্মাতা আশফাক নিপুণ এবং সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম