শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      ● কুমিল্লায় নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      ● বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব      
গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের সংহতি কর্মসূচি
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:০২ পিএম

অধীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের লাগাতার বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং নির্যাতিত গাজাবাসীদের প্রতি একাত্মতা প্রকাশে মানববন্ধন ও সংহতি কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

আজ (৮ এপ্রিল) মঙ্গলবার, সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ছাত্রদলের কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে এই অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচির সঞ্চালক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘আরব দেশগুলো এখনো ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, তারা পশ্চিমাদের দালাল। যদি আমরা ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে থাকতাম, তাহলে ছাত্রদল ইসরায়েলের গণহত্যার কঠোর প্রতিবাদ করত। ইসরায়েলের মতোই ফ্যাসিস্ট আচরণ করেছে হাসিনা সরকার—মানুষের ভোটাধিকার এবং মানবাধিকার কেড়ে নিয়েছে।’

রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মিঠু বলেন, ‘গাজার মুসলমানদের ব্যথায় আমরা ব্যথিত। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর নয়, গোটা বাংলাদেশের মানুষকেই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরায়েলি সব পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।’

এছাড়া, রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘ইসরায়েলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করছি। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা এবং আরব বিশ্বের নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান, তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি, আমাদের সবার উচিত ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেওয়া।’

মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দসহ দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close