প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:৩৯ পিএম

'গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন' এর জুলাই রিভাইভস কর্মসূচির প্রথম দিনে আন্দোলনের পক্ষ থেকে বিএনপি, জামায়াত এবং এবি পার্টির নিজ নিজ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করা হয়। এসময় তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে ঐক্যবদ্ধভাবে জোড়ালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। তারা আন্দোলন চালিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।
'গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন' এর সংগঠক আব্দুর রহমান এক বার্তায় জানান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ও সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাথে সাক্ষাৎ করে আন্দোলন এর পক্ষ থেকে চিঠি পৌঁছে দেই। তারা আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এসময় 'গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন' এর সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি যুবাইর, মাসুদ রানা (জবি), সালাউদ্দিন আম্মার (রাবি), আব্দুর রহমান (ঢাবি), রিয়াদ জুবাহ (ঢাবি), শাহেদ ইমন, আশিক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হবেই। জুলাই স্পিরিটে উদ্বুদ্ধ সারাদেশের ছাত্র জনতাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারাও নিজ নিজ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করুন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হোন। জুলাই রিভাইভস কর্মসূচি সফল করে তুলুন।
স্বদেশ প্রতিদিন/এনআর