বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দোকানে খাবার কিনতে আসা ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:১৭ পিএম

গজারিয়া থানার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই গ্রামের বাসিন্দা মোদি দোকানী শাহ আলম খানকে (৬২) আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই শিশুটির প্রতিবেশী শাহ আলম খানকে (৬২) আটক করা হয়। রাতে শিশুটি শাহ আলমের বাড়ির পাশে তার দোকানে খাবার কিনতে গিয়ে নিপীড়নের শিকার হওয়ার ঘটনা ঘটে।

শাহ আলম খান গজারিয়া উপজেলার রসুলপুর গ্রামের প্রয়াত সোলাইমান খানের ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ। স্থানীয় সূত্র জানায়, শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় কন্যা শিশুটির পরিবার আতঙ্কের কারণে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, চলতি মার্চ মাসের ১৭ তারিখ রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ায় অপর এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  করা নারী ও শিশু নির্যাতন মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।  এক সপ্তাহের ব্যবধানে দুটি শিশুকে যৌণ নিপীড়নের ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close