বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা      ● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      
লুটপাটকারীদের এদেশের মানুষ প্রতিনিধি হিসেবে মেনে নিবে না: সারজিস
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৫৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যারা লুটপাট করবে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর বাংলাদেশের মানুষ মেনে নেবে না।  আপনারা একটা জিনিস মনে রাখবেন পাঁচ বছরে একদিন যদি আপনি তার কাছে কিছু নেন বাকি পাঁচ বছর সে আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ কোনো মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী কাউকে আর দেওয়া যাবে না। 

তিনি বলেন, শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে যাব। আগামীর বাংলাদেশে দলের নাম দেখে কিংবা মার্কা দেখ কেউ আর ভোট দেবেন না। কে কেমন কাজ করছে, সেই কাজ দেখে ভোট দেবেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় সারজিস এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত দিনে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। তারা শুধু ভোটের আগের দিন ভোট চাইতে যান। আর ভোটটা পার হলে একটা পিয়ন পদ আর একটা ভিজিডি কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড, যে কাজেই তার কাছে যান না কেন; তা হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকেন।

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর এয়ারপোর্টে নেমে সড়ক পথে পঞ্চগড়ে পৌঁছে জেলার ৫ উপজেলার উদ্দেশ্যে পথসভা শুরু করেন সারজিস আলম।

এনসিপির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আগমন করায় তাকে সংবর্ধনা দেন ছাত্রজনতা, সাধারণ মানুষসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close