বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন      ● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      
নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ না দেয়ায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সরকার জমি অধিগ্রহণ করে সেই জমিতে কাজ শুরু করেছে। কিন্তু অধিগ্রহণের টাকা পায়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মো. আনোয়ার বলেন, 'আমাদের কাছে নোটিশ রয়েছে এবং জমিও মাপ দিয়েছে কিন্তু কোনো টাকা পয়সা লেনদেন হয়নি। এখন এই জমি আমরা বিক্রিও করতে পারছি আবার অন্য কোনো কাজে ধরতে পারছি না। ব্যক্তিগত প্রয়োজনে টাকার প্রয়োজন হলেও জমি বিক্রি করতে পারছিনা। আমরা চাই সরকার এটার সমাধান দ্রুত করুক।'

আশিকুর রহমান বলেন, 'আর্থিক ভাবে আমি অনেক দুর্বল কিন্তু টাকার প্রয়োজনে এই জমি বিক্রি করতে পারছিনা। এই জমির উপর যে কোথাও থেকে লোন করব সেটাও পারছিনা। সরকার যদি রাস্তার কাজে জমি নেবেই তাহলে দ্রুত আমাদের সমস্যা সমাধান করুক।'

উল্লেখ্য, ২০১৯ সালে নীলফামারীর তিনটি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের আওতায় ২৮ কিলোমিটার সড়কের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ডোমার উপজেলার বোড়াগাড়ী থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ পর্যন্ত সড়কের কাজের ব্যয় ধরা হয় ৪৪৩ কোটি টাকা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close