বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      
চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বকুল (নাম) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা শহরতলির দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে বকুলের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত জানান, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলায় ইতোমধ্যে হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে উদ্ধার করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম এবং আসামিপক্ষে আইনজীবী আরিফুল ইসলাম আরিফ মামলা পরিচালনা করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close