বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      ● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      ● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      
সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা
আবুল কাশেম,​সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম

মানিকগঞ্জের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার পর্যটন খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও ব্যবস্থাপনায় 'পর্যটন সার্কিট' গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বাস্তবায়নাধীন জেলাভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এক অংশীজন (স্টেকহোল্ডার) পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১১ নভেম্বর) সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় মানিকগঞ্জ জেলার পর্যটন খাতের উন্নয়ন, বিভিন্ন পর্যটনকেন্দ্রের সম্ভাবনা এবং কার্যকর পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ সালমা সিদ্দিকা মাহতাব, এনডিসি।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) ও যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আব্দুর রউফ মিয়া।

​মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা এতে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিনিয়র সহকারী সচিব বিবি করিমুন্নেছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছালত জামান খান আরিফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী ও সাংবাদিক লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সাটুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা পেশার অংশীজনেরা উপস্থিত ছিলেন।

​সভায় মানিকগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে সমন্বিতভাবে পর্যটন সার্কিটের আওতায় আনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা জানান, ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িসহ মানিকগঞ্জের সম্ভাবনাময় স্থানগুলোকে কেন্দ্র করে একটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কাজ দ্রুত শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে শেষ হবে।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   সাটুরিয়া   পর্যটন সার্কিট   বাংলাদেশ ট্যুরিজম বোর্ড   বালিয়াটি জমিদার বাড়ি   পর্যটন উন্নয়ন   পর্যটনশিল্প   অংশীজনদের পরামর্শ সভা   পর্যটন প্রকল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close