বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      ● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      ● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      ● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      
আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কমিটির প্রথম সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত চার সদস্যের এডহক কমিটির সভাপতি মো. নুর আলীকে এ সময় ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব এরফান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. আজগর আলী ও এ্যানি দাশ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মানোন্নয়ন এবং অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বেশ কিছু প্রস্তাব নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মো. নুর আলী তাঁর বক্তব্যে বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ জন্য তিনি শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ড আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   চট্টগ্রাম   আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়   এডহক কমিটি   শিক্ষা বোর্ড   শিক্ষার মানোন্নয়ন   বিদ্যালয়ের উন্নয়ন   মো. নুর আলী   শিক্ষাপ্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close