বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ      ● বুড়িগঙ্গা দূষণ রোধে শ্যামপুর-কদমতলীতে ৪ শিল্পপ্রতিষ্ঠানে মনিটরিং      ● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই নিজের স্কুলজীবনের প্রিয় শিক্ষক কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষক আবুল হোসেন এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেনকে অতিথি হিসেবে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় তিনি শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। মঞ্চে ওঠার আগেই প্রিয় শিক্ষকের পাশে বসেন তিনি। তাঁর এই আন্তরিকতায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আপনারা শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আশা করি, এই শিক্ষক সমিতির মাধ্যমে উপজেলার শিক্ষা খাতকে আধুনিকায়ন করে আরও এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার মান উন্নয়নে একসঙ্গে কাজ করবেন। উন্নত শিক্ষার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ জাতি গড়তে দেশ, জাতি ও সরকারকে সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাস্টার বাকীবিল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, কেরাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন এবং যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম।

এ সময় নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি ও সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান চান্দু, সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল আলীমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close