বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা      ● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      
গাইবান্ধায় বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধা পৌর এলাকার ঐতিহ্যবাহী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ একর ৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। এখানে শিক্ষক সংখ্যা ১১ জন ও শিক্ষার্থী রয়েছে ৪১২ জন। বিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতার অভাবে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সামনের খোলা জায়গায় জমে রয়েছে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা। কোথাও জমে আছে নোংরা পানি, আবার কোথাও প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্যের স্তূপ। এতে বিদ্যালয়ের স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ ব্যাহত হয়েছে।

ছবিতে দেখা যায়, বিদ্যালয় সংলগ্ন খোলা জায়গায় দীর্ঘদিনের জমে থাকা বর্জ্যের কারণে পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতল, কাগজসহ নানা ধরনের ময়লা-আবর্জনা। পাশাপাশি জমে থাকা নোংরা পানিতে মশা-মাছির বংশবিস্তার ও দুর্গন্ধ ছড়ানোসহ ডেঙ্গুর প্রাদুর্ভাবের  আশঙ্কা রয়েছে।

এমন পরিবেশে বিদ্যালয়ে আসা কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল। বিশেষ করে শিশুদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরী। শিশুদের বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে এমন অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।

স্থানীয়দের প্রত্যাশা, গাইবান্ধা পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, নোংরা পানি নিষ্কাশন এবং ভবিষ্যতে যাতে পুনরায় বর্জ্য জমতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোছা. আজিজা বেগম জানান, আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। মুঠোফোনে গাইবান্ধা সদর উপজেলার শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান জানান, ক্যাম্পাসের পুকুরটি নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে একটি মামলা চলমান রয়েছে। ফলে আমরা পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে পারছি না। 







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close