বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা      ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন      ● সাক্ষাৎকার না দিয়ে দুই সাংবাদিককে জিডির হুমকি দিলেন সাঁথিয়া থানার ওসি      ● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      
মীরসরাইয়ে ২০০ নিমগাছের চারা রোপণ করলেন বিএনপি নেতা
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ২০০ নিমগাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে নিজ এলাকায় শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তিনি। বৃক্ষরোপণকালে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, গাছ মানুষের পরম বন্ধু। মানুষ বায়ুমণ্ডলে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, গাছ তা শোষণ করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি সরকার। সরকারের এ উদ্যোগের অংশীদার হতে ব্যক্তিগতভাবে এক লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। ইতোমধ্যে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ হাজার গাছ রোপণ করেছেন বলে দাবি করেন তিনি।

শাহিদুল ইসলাম চৌধুরী আরও বলেন, বুধবার নিজ এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পছন্দের বৃক্ষ হিসেবে পরিচিত ২০০ নিমগাছের চারা রোপণ করেছেন। চারাগুলো তাঁর নিজের নার্সারিতে তৈরি করা হয়েছে। সেখানে আরও এক হাজার নিমের চারা রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। এসব কার্যক্রম ‘নিরাপদ মিরসরাই’ ব্যানারে পরিচালিত হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মাঈন উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন হানিফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাওছার উদ্দিন বাবু, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডা. তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা ছালাউদ্দিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা নুরুল মোস্তফা দুলাল, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল নুর ফয়সাল, ছাত্রদল নেতা নাফিজ চৌধুরী ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতা শেখ জাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close