বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল      ● সাটুরিয়ায় পর্যটন সার্কিট গঠনে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা      ● আনোয়ারা বালিকা বিদ্যালয়ের হাল ধরল নবগঠিত এডহক কমিটি      ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়      ● শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২২ কারখানা ছুটি: তৃতীয় পক্ষের ইন্ধন দাবি পুলিশের      ● স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা      ● সিরাজগঞ্জে ৫০ একর জমিতে যন্ত্রের মাধ্যমে আমন ধান চাষ ও কর্তন      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর      ● ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের      ● সফিপুর উড়াল সেতুতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত      ● বুপির আবাসিক এলাকা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী      ● মাতামুহুরীর বালুচরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকেরা      
আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে মাদকসেবীর ৭ দিনের জেল
প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

এ সময় ঘটনাস্থলে গাঁজা সেবন করতে দেখা যায় বাবু দে (৩৮) নামের এক ব্যক্তিকে। তিনি সনজিত দের ছেলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার  জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং জনস্বার্থে আনোয়ারায় নিয়মিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আনোয়ারা   চট্টগ্রাম   গাঁজা   মাদকবিরোধী অভিযান   ভ্রাম্যমাণ আদালত   সাত দিনের কারাদণ্ড   মো. আবু জাফর মজুমদার   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close