বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে নানা অনিয়মের অভিযোগ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:২৭ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে বিগত প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়ম দূর্নীতিসহ অজস্র অভিযোগ জমা পরেছে বলে জানিয়েছেন কমিটির আহবায়ক। 

বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার দুর্নীতি, জুলুম-নির্যাতন এবং আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়। এতে বৈষম্য, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার, আপগ্রেডেশন সংক্রান্ত এবং শিক্ষক নিয়োগে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন,  আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। কিছু কিছু অভিযোগে শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন বলে জানিয়েছে। কিছু অভিযোগ রয়েছে রাজনৈতিকভাবে হেনস্তা এবং প্রভাব বিস্তার সংক্রান্ত। কিছু অভিযোগ রয়েছে শিক্ষকদের প্রমোশন কিংবা আপগ্রেডেশন সংক্রান্ত। বেশ কিছু অভিযোগ রয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি অনিয়ম সংক্রান্ত। আমরা ইতিমধ্যে বিভিন্ন অভিযোগের তদন্ত কাজ শুরু করেছি। আশা করছি ঈদের বন্ধের পর পরই বেশ কিছু অভিযোগের চূড়ান্ত রিপোর্ট প্রদান করতে পারব।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close