মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বসুরহাট পৌরসভায় ছাত্রলীগ নেতার চাকরি, নানা অনিয়মের অভিযোগ      ● নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার      ● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      ● কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান      ● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      
বসুরহাট পৌরসভায় ছাত্রলীগ নেতার চাকরি, নানা অনিয়মের অভিযোগ
এম শরীফ ভূঞা, নোয়াখালী (দক্ষিণ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় অফিস সহায়ক পদে চাকরি করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম অপি। রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ ও প্রশাসনকে ম্যানেজ করে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থাকা, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তা এবং পৌরসভার নাগরিকদের হয়রানিসহ নানা অভিযোগ করেছেন স্থানীয়রা।

সাইফুল ইসলাম অপি মুছাপুর ইউনিয়নের থানারহাট এলাকার বাসিন্দা। তিনি সর্বশেষ নিষিদ্ধ ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ছিলেন।
তার বাবা গোলাম সরওয়ার বুলবুল বসুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাবা-ছেলের প্রভাবকে কেন্দ্র করে পৌরসভায় নাগরিকদের হয়রানির অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, ৫ আগস্টের পর রাজনৈতিক নেতাদের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে সাইফুল ইসলাম অপি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের গোপনে সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার গ্রুপে অনলাইন মিটিং এবং বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নেতার চাকরি পাওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পৌরসভার একাধিক কর্মচারীর অভিযোগ, অপি পৌরসভার বাজার শাখায় অফিস সহায়ক পদে কর্মরত থাকলেও নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। সপ্তাহে তিন থেকে চার দিন অফিসে আসেন এবং সকাল ১১টা থেকে ১২টার দিকে উপস্থিত হয়ে দুপুরের পর আবার চলে যান বলে দাবি তাদের। দায়িত্ব পালনে অনিয়মের পরও বেতন উত্তোলনের অভিযোগ রয়েছে। তার বাবা প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় অন্য কর্মকর্তারা তাকে জবাবদিহির আওতায় আনতে সাহস পান না বলেও অভিযোগ করেছেন কয়েকজন কর্মচারী।

এদিকে গোলাম সরওয়ারের বিরুদ্ধেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জন ও পৌরসভার বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অল্প সময়ের মধ্যে তিনি একাধিক ভবন, পৌরসভায় জমি, স্ত্রীর নামে ফ্ল্যাট, চরকলমীতে মাছের ঘের, স্বর্ণালংকারসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

পৌরসভার নাগরিকদের অভিযোগ, ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র এবং বাড়ি নির্মাণের অনুমতিসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে অতিরিক্ত অর্থ দিতে হয়। টাকা না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের আরও অভিযোগ, অপি কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলে প্রকাশ্যে চলাফেরা করছেন বলেও দাবি তাদের। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল ওয়াদুদ জানান, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পৌর কর্মকর্তা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করেও কার্যকর প্রতিকার পাননি তারা।

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পৌরসভার নিয়োগপ্রক্রিয়া, কর্মচারীদের উপস্থিতি, নাগরিক সেবা প্রদান এবং বিভিন্ন প্রকল্পের আর্থিক কার্যক্রম খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। অভিযোগের সত্যতা যাচাই করে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বসুরহাট পৌরসভা   কোম্পানীগঞ্জ   নোয়াখালী   ছাত্রলীগ   নিয়োগ অনিয়ম   নাগরিক সেবা   দুর্নীতির অভিযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close