মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান      ● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      
কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম

শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন, তা নিয়ে তাঁর সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে রয়টার্সের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, কিংবা কোন প্রক্রিয়ায় তাঁকে হস্তান্তর করা হবে—এসব বিষয় ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বিচারিক প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। তিনি দেশে ফিরতে চাইলে আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। তাঁর প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রয়েছে বলে তিনি মনে করেন না। হাসিনা নিজেই দেশে আসার কথা বলছেন এবং বাংলাদেশও তাঁকে ফেরত চাচ্ছে। ফলে ভারত প্রত্যর্পণ করলেই বিষয়টির সমাধান হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাঁদের গ্রেপ্তার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ প্রতিবেশী দেশ। তাই দুই দেশের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও পারস্পরিক সম্পৃক্ততা বজায় রাখা প্রয়োজন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   জাহেদ উর রহমান   তথ্য উপদেষ্টা   প্রত্যর্পণ   ভারত-বাংলাদেশ সম্পর্ক   আওয়ামী লীগ   বিজিবি   ১৬ ডিসেম্বর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close