মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার      ● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      ● কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান      ● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      
নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার
মাহমুদুন্নবী, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম

 নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনি কে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ছবেদুল ইসলাম রনি দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানা ও নওগাঁ সদর থানায় বিভিন্ন মামলায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট।

এদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পত্নীতলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দার মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা যায় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   পত্নীতলা   পাটিচরা ইউনিয়ন   ছবেদুল ইসলাম রনি   ইউপি চেয়ারম্যান   গ্রেপ্তারি পরোয়ানা   সাভার   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close