মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা      ● বসুরহাট পৌরসভায় ছাত্রলীগ নেতার চাকরি, নানা অনিয়মের অভিযোগ      ● নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার      ● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      ● কীভাবে ফিরবেন, তা ঠিক করবে বাংলাদেশ-ভারত: জাহেদ উর রহমান      ● তাজরীন ট্রাজেডির ১৪ বছর আজ      ● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      
সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা
প্রতিনিধি, কয়রা(খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০৮ পিএম

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। 
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাসপূর্ণিমা উপলক্ষে পূজা-অর্চনা ও পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে অনেকে ফিরেছেন নিজ নিজ গন্তব্যে।
এর আগে রোববার (২২ নভেম্বর) থেকে আলোরকোলে শুরু হয় তিন দিনব্যাপী রাস উৎসবের মূল আয়োজন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকলেও উৎসবে অংশ নিতে সুন্দরবনের দুবলার চরে ভিড় করেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই চলে পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আনুষ্ঠানিকতা।

সোমবার ভোর থেকেই পুণ্যস্নানের জন্য আলোরকোলের সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন পুণ্যার্থীরা। পূজা-অর্চনা শেষে তাঁরা সমুদ্রের পানিতে স্নান করেন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন অনেকে। পরে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রলার ও নৌযানে করে নিজ নিজ গন্তব্যে রওনা হন তাঁরা।

প্রতিবছর রাসপূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে এসে পূজা, পুণ্যস্নান ও ধর্মীয় আচার পালন করেন। ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি সুন্দরবনকেন্দ্রিক একটি ঐতিহ্যবাহী আয়োজন হিসেবেও পরিচিত।

বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও এবারের উৎসবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় এবারের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাস উৎসব   দুবলার চর   আলোরকোল   সুন্দরবন   পুণ্যস্নান   রাসপূর্ণিমা   খুলনা   কয়রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close