মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      
‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম

শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।’

শামা ওবায়েদ বলেন, বিদেশে অবস্থানরত অন্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও তা-ই প্রযোজ্য। তাঁকে দেশে ফেরাতে বিমান, হেলিকপ্টার, বাস বা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে কোনো দেশের সঙ্গে সরকারের আলোচনা হয়নি। শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছাকে রাজনৈতিক স্টান্ট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি ফিরলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার ক্ষেত্রে সংবিধানে যে বিধান রয়েছে, তার ব্যত্যয় হবে না। এ ছাড়া ভারতসহ বিভিন্ন দেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   শামা ওবায়েদ   পররাষ্ট্র প্রতিমন্ত্রী   গ্রেপ্তার   প্রত্যর্পণ চুক্তি   পাসপোর্ট   জাতীয় পরিচয়পত্র   বাংলাদেশ সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close