মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩
ফিরোজ আহম্মেদ, পিরোজপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই খালাতো ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)। আহত দুজন হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মাহফুজুর রহমান চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে পাঁচ যুবক কাউখালীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজনই সড়কে ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস ও জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন দুর্ঘটনা ও আহতদের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   বেকুটিয়া সেতু   সড়ক দুর্ঘটনা   মোটরসাইকেল   ট্রলি   নিহত   আহত   কাউখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close